ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আপসহীন বাংলাদেশ সেনাবাহিনী
সীমান্তে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৬ মে) সেনা সদরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং কোনো রকম শিথিলতা দেখানো হবে না। বাংলাদেশ-মিয়ানমার করিডোর একটি স্পর্শকাতর বিষয়।
ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ-মিয়ানমার করিডোর অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ডে সেনাবাহিনী অংশ নেবে না। এ সময় আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সরাসরি যোগাযোগ নেই বলেও জানানো হয়।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়, ‘যতদিন আমাদের শক্তি থাকবে, ততদিন সীমান্ত রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আরসা বাহিনী অস্ত্রসহ টহল দিচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পরিস্থিতি বর্তমানে বেশ জটিল ও সংবেদনশীল, তবে আমরা সতর্ক আছি।’
পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)—যা বম পার্টি নামেও পরিচিত—সম্পর্কেও ব্রিফিংয়ে তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কেএনএফ-এর নামে প্রায় ৩০ হাজার ইউনিফর্ম দেখা গেছে। অথচ বম জনগোষ্ঠীর মোট সংখ্যা প্রায় ১২ হাজার। এই বিপুল সংখ্যক পোশাকের উৎস ও মালিকানা যাচাই করে দেখা হচ্ছে।
সীমান্তে পুশইন বা জোর করে লোক ঢুকিয়ে দেওয়ার বিষয়ে সেনাবাহিনী স্পষ্ট করে জানায়, ‘এ ধরনের কোনো উদ্যোগ বাংলাদেশ বরদাশত করবে না। বিজিবি সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। প্রয়োজন হলে সেনাবাহিনীও সক্রিয়ভাবে সহায়তা দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর