ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইশরাকের নতুন লড়াই, এবার চেম্বার আদালতে আবেদন
ইশরাক হোসেনের শপথ ইস্যুতে হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। সোমবার (২৬ মে) এ আবেদন করেন রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মূসা। তিনি জানান, চেম্বার আদালতে আবেদনের শুনানি আজই হতে পারে।
এর আগে, গত ২২ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা দেওয়ার অনুরোধ জানিয়ে দায়ের করা রিটটি খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
আদালত বলেন, রিটটি করার এখতিয়ার রিটকারীর নেই। একই সঙ্গে আদালত উল্লেখ করেন, নির্বাচনি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের পরিবর্তে ভিন্ন ফোরামে যাওয়াই ছিল সঠিক পথ।
প্রসঙ্গত, গত ১৪ মে ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ঠেকাতে হাইকোর্টে রিট করেন ঢাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ। রিটে, ইশরাককে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছিল। রিটটি দায়ের করেন আইনজীবী কাজী আকবর আলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল