ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুনের পর তিনি একদিনও ক্ষমতায় থাকবেন না।
রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস।
বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ কয়েকটি ইসলামি দলের পাশাপাশি গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, জাসদ (রব), গণসংহতি আন্দোলন এবং সিপিবির প্রতিনিধিরা।
বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ৩০ জুনের পর তিনি একদিনও দায়িত্বে থাকবেন না।”
তিনি আরও বলেন, “ড. ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হলে তিনি নিজেকে অপরাধী হিসেবে বিবেচনা করবেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী