ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটিতেও খোলা থাকবে যেসব এলাকার ব্যাংক
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রপ্তানি বিল নগদায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে নির্ধারিত কিছু এলাকায় বৃহস্পতিবার, ৫ জুন ব্যাংক খোলা থাকবে।
আজ রবিবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ঈদুল আজহার পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস-অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (৫ জুন) সরকারি ছুটির দিন সীমিত পরিসরে তফসিলি ব্যাংক খোলা থাকবে।’
এতে আরও বলা হয়েছে, ‘ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেনে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সরকারি ছুটির দিন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।’
বৃহস্পতিবার (৫ জুন) ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে লেনদেন চলবে শুধুমাত্র সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওষুধ শিল্পখাতসহ আমদানি ও রপ্তানিমূখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ এবং বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার (১২ জুন) সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।’
অফিস সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ছুটির দিনেও যেসব কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করবেন, তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান হয় বিজ্ঞপ্তিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ