ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দরপতনেও ‘বি’ ক্যাটাগরি শেয়ারের চমক
ডুয়া নিউজ: আজও (২৫ মে) দেশের শেয়ারবাজারে ধারাবাহিক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে। আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টির দর বেড়েছে। এদিন ডিএসই‘র দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, এনাজিংপ্যাক পাওয়ার জেনারেশন, মোজাফ্ফর হোসেন স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, মিডল্যান্ড ব্যাংক এবং ড্রাগন সোয়েটার।
জানা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে বারাকা পাওয়ারের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.৪৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ৮০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৯০ পয়সা বা ৭.১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা ৪০ পয়সা বা ৫.৯৪ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ১ টাকা ৫০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং ড্রাগন সোয়েটারের ৫০ পয়সা বা ৫.৬৮ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)