ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
ডুয়া ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট কিছু এলাকায় ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের রোববার (২৫ মে) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ৫ জুন (সরকারি ছুটির দিন) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। এদিন ব্যাংকিং কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত, তবে ব্যাংক অফিস খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।
এছাড়া ঈদের ছুটির পর ১১ ও ১২ জুনও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময়ে ওষুধ শিল্প এবং আমদানি-রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ গ্রাহকদের সেবা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) ব্যাংক শাখাগুলো খোলা থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট দিনগুলোতে সীমিত সংখ্যক জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত