ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শপথ নিতে হাইকোর্টে ইশরাকের রিট
ডুয়া ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে রিট করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (২৫ মে) সকালে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার আবেদন করে দায়ের করা রিট খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এসময় আদালত মন্তব্য করেন, রিটটি করার এখতিয়ার না থাকায় তা গ্রহণযোগ্য নয় এবং নির্বাচনী ফোরামের বিষয়ে হাইকোর্টে না এসে সংশ্লিষ্ট ফোরামে যাওয়া উচিত ছিল।
উল্লেখ্য, গত ১৪ মে ইশরাক হোসেনের শপথ ঠেকাতে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন ডিএসসিসির এক বাসিন্দা মো. মামুনুর রশিদ। আইনজীবী কাজী আকবর আলী ওই রিট দায়ের করেন। একই রিটে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আবেদনও জানানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি