ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আইনি জটিলতা: ট্রাইব্যুনালে তলব শেখ হাসিনার
ডুয়া ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এই বক্তব্যসংবলিত একটি অডিও ক্লিপের ফরেনসিক বিশ্লেষণে তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে শনাক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
এই অডিওর পরিপ্রেক্ষিতে আদালতের কার্যক্রমে হস্তক্ষেপ এবং হুমকির ইঙ্গিত থাকায় আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। নির্দেশে বলা হয়, দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাকে উপস্থিত হতে বলা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি তদন্তে দেখা গেছে এতে বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ ও হুমকির স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এজন্য আদালত অবমাননার অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
তাজুল ইসলাম বলেন, ‘একটি অনলাইন অডিওতে একজনকে বলতে শোনা যায় ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে, এটি শেখ হাসিনার কণ্ঠ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু