ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আগস্টে ই-স্কুটার ও বাইক আনছে এটলাস বাংলাদেশ
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড বৈদ্যুতিক যানবাহনের (EV) বাজারে প্রবেশ করতে যাচ্ছে। চীনের ঝেজিয়াং লুয়ুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী আগস্টে চারটি মডেলের ই-স্কুটার ও বাইক বাজারে আনবে।
এই যানবাহনগুলো ‘ATLAS EV’ ব্র্যান্ডে সংযোজন করে অ্যাটলাসের নিজস্ব ডিলার নেটওয়ার্কের মাধ্যমে বাজারজাত করা হবে। প্রতিটি মডেলের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১ লাখ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে।
এই ঘোষণা প্রকাশের পর কোম্পানির শেয়ারমূল্য ৯.৯৮% বেড়ে দাঁড়ায় ৫৭.৩০ টাকায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবার রহমান বলেন, “প্রথমে আমদানি করা যন্ত্রাংশ দিয়ে সংযোজন করব, পরে কিছু যন্ত্রাংশ স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা আছে।”
দীর্ঘদিন লোকসানে থাকা এটলাস বাংলাদেশ এ উদ্যোগের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এর আগে প্রতিষ্ঠানটি সরকারি সংস্থার জন্য হোন্ডা মোটরসাইকেল সরবরাহ এবং রানার গ্রুপের সঙ্গে মিলে হেলমেট উৎপাদনের উদ্যোগ নেয়।
১৯৬৬ সালে হোন্ডার সঙ্গে যৌথভাবে যাত্রা শুরু করা এটলাস ১৯৭২ সালে জাতীয়করণ করা হয়। ২০১১ সালে হোন্ডা ও হিরো হোন্ডার বিচ্ছেদের পর থেকেই অ্যাটলাসের ব্যবসায় ধস নামে। পরে TVS-এর সঙ্গে অংশীদারিত্বে মোটরসাইকেল সংযোজন শুরু করলেও লাভজনক অবস্থানে ফিরতে পারেনি।
২০২৩-২৪ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৬.৬৫ কোটি টাকা লোকসান করেছে এবং কোনো লভ্যাংশ দেয়নি। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্বে ১১৫% প্রবৃদ্ধি এলেও লোকসান হয়েছে ২.৭১ কোটি টাকা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)