ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুই ক্যাটাগরির শেয়ারে লেনদেনের বড় গতি
ডুয়া নিউজ: আজ (২৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৮ দশমিক ৮৯ পয়েন্ট। ডিএসইতে আজ মোট ২৭৮ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা বেশি। এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ার। যে কারণে এই দুই ক্যাটাগরির ৫টি করে কোম্পানি মোট ১০টি কোম্পানিই ছিল ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন।
‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, মিডল্যান্ড ব্যাংক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, সোনারগাঁও টেক্সটাইল এবং ফু-ওয়াং ফুডস।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকসের। এদিন কোম্পানিটির ১২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এদিন ডিএসইতে ব্যাংকটির ১০ বোটি ৪৪ লাখ ৫১ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৯৯ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৮ কোটি ৯১ লাখ ১৭ হাজার টাকার, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৬ কোটি ৮৭ লাখ ২৪ হাজার টাকার, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৬ কোটি ২ লাখ ৮ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ কোটি ৬১ লাখ ৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪ কোটি ৩৪ লাখ ৭১ হাজার টাকার এবং ফু-ওয়াং ফুডসের ৫ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)