ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রবাসীদের টাকায় স্বপ্নের গ্রাম: বাড়ি নির্মাণে বিলাসের ছোঁয়া
ডুয়া ডেস্ক: কিশোরগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ চিত্র আজ পাল্টে গেছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ছোঁয়ায়। পাকুন্দিয়া উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামটি এখন ঝকঝকে আধুনিক বাড়ি-ঘর আর উন্নয়নের প্রতিচ্ছবি। বিলাসবহুল দালানকোঠা আর সুন্দর অবকাঠামোর এই গ্রাম যেন এক নজিরবিহীন দৃষ্টান্ত।
ব্যাংকিং খাতের তথ্যমতে, দেশের প্রান্তিক এলাকার মধ্যে আব্দুল্লাহপুর আউটলেট শাখা রেমিট্যান্স অর্জনে একাধিকবার দেশের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে।
প্রায় প্রতিটি পরিবারেই একজন করে প্রবাসী রয়েছে। এমন পরিবারও আছে, যাদের সব পুরুষ সদস্যই বিদেশে কর্মরত। গ্রামটির চারটি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩ হাজার, যার মধ্যে অর্ধেকের বেশি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ৪ থেকে সাড়ে ৪ হাজার মানুষ কর্মরত, শুধু ইতালিতেই রয়েছেন আড়াই থেকে ৩ হাজারের মতো।
প্রবাসে যাওয়ার প্রবণতা এখানে বহু প্রজন্ম ধরেই চলছে। কারো বাবা ছিলেন প্রবাসী, এখন ছেলে কিংবা নাতিও সেই পথেই হাঁটছে।
তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। স্থানীয় শিক্ষকদের মতে, অনেক কিশোরই পড়ালেখা অসম্পূর্ণ রেখে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, যার ফলে বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার তুলনামূলক বেশি। তবে মেয়েদের মধ্যে এই হার অনেক কম।
যদিও প্রবাসীদের অবদানে গ্রামটি আমূল বদলে গেছে, সরকারি স্বীকৃতি এখনো মেলেনি। এ বিষয়ে খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, প্রবাসীদের কষ্টার্জিত টাকায় এ গ্রাম যেমন বদলে গেছে, তেমনি দেশের অর্থনীতিও চাঙ্গা হয়েছে। তাই তাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়া জরুরি। আব্দুল্লাহপুর এখন নিঃসন্দেহে একটি প্রবাসী অধ্যুষিত গ্রাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী