ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
নতুন কর্মসূচির ডাক দিল জুলাই ঐক্য
ডুয়া ডেস্ক: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে আগামীকাল রোববার (২৫ মে) শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের রাজনৈতিক প্লাটফর্ম।
শুক্রবার (২৩ মে) রাতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা। ব্রিফিংয়ে জানানো হয় আজ থেকেই দেশজুড়ে অনলাইন ও অফলাইনে প্রচারাভিযান শুরু হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতিকে বিভক্ত করার নানা ষড়যন্ত্র চলছে। যদিও শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার অনুগত অনেকেই এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়ে গেছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবলেও আমরা মনে করি তাঁকে আরও শক্তিশালী করা জরুরি।”
তিনি বলেন, “৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে দিয়ে গড়ে তোলা হয় নানা রাজনৈতিক দল ও প্লাটফর্ম—যার ফলে জুলাই শক্তির মধ্যে ভাঙন দেখা দেয়। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই।”
জুলাই ঐক্যের দাবি, উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন আনা দরকার। ভারতীয় স্বার্থে কাজ করছেন—এমন সদস্যদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে এর দায় বর্তাবে উপদেষ্টা পরিষদ এবং তাদের সমর্থনকারী দল ও সংগঠনের ওপর।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা করেন এবি জুবায়ের। উপস্থিত ছিলেন সংগঠনের অন্য নেতৃবৃন্দ—প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী, আব্দুল্লাহ আল মিনহাজ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী