ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
প্রয়াত জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
ডুয়া নিউজ: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট নোবেল মানবাধিকারকর্মী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সেখানে খোলা শোক বইতে বার্তা লেখেন প্রধান উপদেষ্টা।
এ সময় প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।
দূতাবাসে ব্রিফে মোহাম্মদ ইউনূস জিমি কার্টারের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং বোল্ডিনকে বলেন, তিনি জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে গিয়েছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।
তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের ভূমিকারও প্রশংসা করেন।
এ সময় ড. ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।
এর আগে স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) ১০০ বছর বয়সে মারা যান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ‘হসপিস কেয়ার’-এ ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সঙ্গে থাকতেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ