ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় ১৩ লাখ উত্তরপত্র নতুন করে যাচাই করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে তাদের পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবে।’
ফল জানবেন যেভাবে
আবেদনকারীরা তিন উপায়ে ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে।
এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য আবেদনকারীদেরhttps://rescrutiny.eduboardresults.gov.bdওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।
কোন শিক্ষাবোর্ডে কত খাতা চ্যালেঞ্জ বা পুনঃমূল্যায়ন
ঢাকা শিক্ষাবোর্ডে আনুমানিক ২ লাখ ৭৭ হাজার ৬০০টি; ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ৭১ হাজার ৬৬টি; চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭০৬টি; রাজশাহী শিক্ষাবোর্ডে রিটেনের জন্য আবেদন পড়েছে মোট ৯৮ হাজার ১৭০টি, ব্যবহারিকে ২৪ হাজার ৫৮টি; যশোর শিক্ষাবোর্ডে মোট ৭৪ হাজার ৭১৭টি; বরিশাল শিক্ষাবোর্ডে ৫০ হাজার ১৫৩টি; সিলেট শিক্ষাবোর্ডে রিটেনে মোট ৫০ হাজার ৭১০টি, আর ব্যাবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর শিক্ষাবোর্ডে মোট ৮৯ হাজার ২৮৬টি খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন পড়েছে।
এ ছাড়াও কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসির পুনঃমূল্যায়ন খাতার সঠিক সংখ্যাটা জানা যায়নি। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন পড়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তি
২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি ২ সেপ্টেম্বর (বুধবার) থেকে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত। আবেদন ফি ২২০ টাকা। সব কার্যক্রম শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পাশাপাশি একাদশ শ্রেণির ভর্তি আবেদনের সময়ও আজ শেষ হচ্ছে। ফলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের দিনটি ফলাফল জানা ও পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতির দিক থেকে গুরুত্বপূর্ণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপনের তারিখ চূড়ান্ত, জানালেন অর্থসচিব
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়