×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শাস্তি পাওয়া ১৪০ শিক্ষকের তালিকা দেখুন

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৭:৪৭:৫৮

শাস্তি পাওয়া ১৪০ শিক্ষকের তালিকা দেখুন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের দাখিল পরীক্ষার উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘন এবং পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী কাজের অভিযোগে ১৪০ শিক্ষককে শাস্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সংযুক্ত তালিকার কেন্দ্রগুলো থেকে উত্তরপত্রের OMR-এর Top Portion অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে পাঠানো হয়েছিল। উত্তরপত্রের গোপনীয়তা রক্ষা এবং পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী এটি পরিপন্থী কাজ। কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্য এবং সর্বোপরি কেন্দ্রসচিবেরা যথাযথ দায়িত্ব পালন না করায় এমন ঘটনা ঘটেছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত তালিকায় থাকা কেন্দ্রসচিব, পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্য ও কক্ষ প্রত্যবেক্ষকদের ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শাস্তি পাওয়া ১৪০ শিক্ষকের মধ্যে কারা রয়েছেন, সেই তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তালিকাটি দেখুন এখানে

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত