×

ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৭:৩৪:৫৭

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য ভুয়া কাগজপত্র তৈরির একটি চক্রে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারীকে ওই চক্রের মূলহোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাত দিয়ে জানা গেছে, সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন বাণিজ্যিক এলাকার ১১টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে ২৭ বাংলাদেশিকে আটক করা হয়।

আটক বাংলাদেশিদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে বিদেশি শ্রমিকদের জন্য নথি জাল করার কথিত চক্র পরিচালনার অভিযোগ আনা হয়েছে। অন্য ১৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

একই অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আরও তিন বিদেশিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজন মিয়ানমারের এবং দুজন ইন্দোনেশিয়ার নাগরিক।

‘অপস সেরকাপ’ নামের ওই অভিযানে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়।

অভিযানে জাল অস্থায়ী কর্মসংস্থান পাসের (ই-পিএলকেএস) কপি ও ভুয়া পুলিশ প্রতিবেদনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, প্রতিটি জাল কর্মসংস্থান পাস ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত করে বিক্রি করা হতো। অন্যদিকে, ভুয়া পুলিশ প্রতিবেদন বিক্রি করা হতো ৭০ রিঙ্গিতে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত