ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ভ্রমণ ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কঠোর বার্তা
ডুয়া নিউজ: জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জন ঠেকাতে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে ভিসা চাইলে আবেদনকারীদের সম্পর্কে আরও গভীরভাবে যাচাই করবে মার্কিন দূতাবাস। বিশেষ করে যারা সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে চান, তাদের আবেদন সরাসরি বাতিল করা হবে।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে জানায়, কর্মকর্তারা যদি মনে করেন কোনো ভিসাপ্রার্থী মূলত সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যেই ভ্রমণ করছেন, তাহলে তার পর্যটন ভিসা প্রত্যাখ্যান করা হবে। এ ধরনের উদ্দেশ্যকে তারা "অননুমোদিত" বলে অভিহিত করেছে।
এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব নীতির বিরুদ্ধে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যদিও এসব আদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতগুলোতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। প্রথম মামলা করে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (ACLU)’।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে জন্মগ্রহণ করলেই সেই ব্যক্তি স্বাভাবিকভাবেই নাগরিকত্ব পান। ট্রাম্প প্রশাসন এই সংবিধানিক নীতির পরিবর্তন চাইলেও তা শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা কঠিন। কারণ এতে সাংবিধানিক সংশোধনের প্রয়োজন পড়ে। তবুও ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ‘বার্থ ট্যুরিজম’ বন্ধে একটি দৃঢ় অবস্থান হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি