ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর রোডম্যাপ দাবিতে অনশন, ২ জন হাসপাতালে
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনরত দুই শিক্ষার্থী—ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাপ ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটার দিকে তাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তবে চিকিৎসা গ্রহণের পরও তারা অনশন ভাঙতে রাজি হননি।
এছাড়া স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য, ডাকসু নির্বাচনের রোডম্যাপসহ অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ জানান, দাবি বিবেচনায় রেখে তাদের অনশন ভাঙতে অনুরোধ জানানো হলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন। দুদিনের বেশি অনশন করায় দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, আগামীকাল দুপুর ২টায় এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সিদ্ধান্ত জানানো হবে। ইতোমধ্যে গণতান্ত্রিক ছাত্রসংসদ, জুলাই ঐক্যসহ সাধারণ শিক্ষার্থীরা অনশনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)