ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিএনপি ড. ইউনূসের পদত্যাগ চায় না
ডুয়া ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের দল ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না, বরং চায় একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। কিন্তু সেই পথে না গিয়ে বিভিন্ন সংস্কারের কথা বলে কৌশলে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৩ মে) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যদি কোনো আবেগ বা চাপের কারণে ড. ইউনূস পদত্যাগ করেন, তাহলে জাতি নিশ্চয়ই নতুন কোনো বিকল্প খুঁজে নেবে। তবে বিএনপির অবস্থান হলো—ড. ইউনূস যেন সম্মানের সঙ্গে দায়িত্বে থেকে একটি নির্বাচনী রোডম্যাপ দেন, যাতে জাতি চলমান সংকট থেকে মুক্তি পায়।
তিনি আরও বলেন, বিএনপি কখনো ড. ইউনূসের পদত্যাগ দাবিতে আন্দোলন করেনি। বরং নির্বাচিত হয়েও বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার প্রতিবাদেই আন্দোলনে নেমেছে দলটি। এটি ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।
সালাহউদ্দিন আহমেদ মনে করেন, সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। অথচ নির্বাচন আয়োজনের দিক থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বরং সরকার এ প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ