ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ভাইরাল বক্তব্য ভুয়া : বাংলাদেশ সেনাবাহিনী
ডুয়া ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর লোগো ব্যবহার করে সম্প্রতি একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে জনসচেতনতা বাড়াতে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার ২৩ মে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইরাল হওয়া বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া এবং এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’
সতর্ক করে সেনাবাহিনী বলেছে, ‘গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’
এদিকে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে এই ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন।
পোস্টে তিনি লেখেন, ‘পলাতক দলটির কতিপয় উগান্ডু, সশস্ত্র বাহিনীর লগো ব্যবহার করে, মনের মাধুরী মিশিয়ে একটি চিঠি প্রকাশ করেছে। চিঠিটি কেন ভুয়া, সেটা আপনাদের জানা প্রয়োজন— সামরিক বাহিনীর সাধারণ সদস্য ও কর্মকর্তারা কখনোই যৌথভাবে এ ধরনের চিঠি প্রকাশ করবে না। আর তিন বাহিনীর সদস্যদের ‘কুড়কুড়ানি’ এবং ‘প্রেম’ এই পর্যায়ের না যে তারা সকলে মিলে এমন ‘পুতুপুতু’ টাইপ একটা চিঠি পয়দা করবে।’
শেষে তিনি লেখেন, ‘একটি গুজবের অকাল মৃত্যু ঘটিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন