ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৩২ ঘন্টা ধরে অনশনে ঢাবি শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গত বত্রিশ ঘন্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
বুধবার (২১ মে) দুপুর সাড়ে বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আমরণ অনশনে বসেন তিনি। পরবর্তীতে তার সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাহতাপ ইসলাম যোগ দেন।
একইদিন রাতে অনশনরত বিন ইয়ামিনের অনশন ভাঙাতে আসেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। কিন্তু দাবি আদায় না হওয়ার পূর্বে অনশন ভাঙতে অস্বীকৃতি জানান তিনি।
পরবর্তীতে বৃহস্পতিবার (২২ মে) সকালে তার সাথে সাক্ষাৎ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, বিন ইয়ামিনের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যালোচনা করে দেখবে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজ অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে প্রায় বত্রিশ ঘন্টার বেশি সময় ধরে অনশন পালন করে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন বিন ইয়ামিন মোল্লা। তার সাথে কথা বলতে চাইলেই তিন দুর্বলতার কারণে কথা বলতে পারেননি। তার সহযোগীরা জানিয়েছেন ঝড়–বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বেশ দূর্ভোগ পোহাতে হচ্ছে তাকে।
জানা গেছে, ইতিমধ্যেই জুলাই ঐক্য, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ সহ বেশ কিছু ছাত্রসংগঠনের নেতারা এসে বিন ইয়ামিনের অনশনে সংহতি জানিয়েছেন। পাশাপাশি ঢাবি শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে এই অনশনে সংহতি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর