ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার সম্পদের হিসাবে গরমিল
ডুয়া ডেস্ক: নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় অসত্য তথ্য প্রদান সংক্রান্ত অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’-এর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ মে) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনার সম্পদের বিবরণী ও আয়কর নথিপত্রে গরমিল পাওয়া গেছে। এ বিষয়ে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্তও নিয়েছে দুদক।
ইসি বরাবর পাঠানো চিঠিতে দুদক উল্লেখ করে, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা তার হলফনামায় ৬ দশমিক ৫০ একর কৃষি জমি এবং এর মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা উল্লেখ করেন। তবে যাচাইয়ে দেখা যায়, তার নামে ২৮ দশমিক ৪১১ একর জমি রয়েছে এবং এর মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। অর্থাৎ, ২১ দশমিক ৯১ একর জমি এবং প্রায় ৩২ লাখ টাকার সম্পদ গোপন করেছেন তিনি।
এছাড়া, দুদকের তথ্যমতে, মাগুরা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য ডা. মো. সিরাজুল আকবরের শুল্কমুক্ত কোটা ব্যবহার করে শেখ হাসিনা একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করেন। গাড়িটির দাম ছিল ২ লাখ ৩০ হাজার ইউরো, যা ব্যাংক থেকে ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকায় পরিশোধ করা হয়। গাড়িটি শেখ হাসিনার ধানমন্ডির ঠিকানায় রেজিস্ট্রেশন করা হয় এবং ব্যক্তিগত ভাবে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, দুদক এই তথ্যগুলোর ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি