ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম
ডুয়া ডেস্ক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশপ্রেমিক শক্তির মধ্যে ঐক্য সময়ের দাবি। তিনি স্বীকার করেছেন, অতীতে বিভাজনমূলক কিছু বক্তব্য ও শব্দচয়ন ব্যবহার করেছিলেন, যার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে মাহফুজ আলম লেখেন, সরকারে আর একটি দিনও থাকলে তিনি অভ্যুত্থান সংশ্লিষ্ট সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা বজায় রেখে কাজ করতে চান। পুরনো ধাঁচের বিভেদমূলক স্লোগান ও গালমন্দ, যা বৃহৎ জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, তা পরিহার করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসব বর্জন করলে ভবিষ্যতের রাষ্ট্র হবে আরও গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখন হুমকির মুখে। দেশের শত্রুরা সংঘবদ্ধ ও আগ্রাসী। এ প্রেক্ষাপটে তিনি জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ দেশপ্রেমিক জনতার সামনে কঠিন এক পরীক্ষার কথা উল্লেখ করেন। এটা ঐক্য ও ধৈর্যের পরীক্ষা, যেটা আমাদের উত্তীর্ণ হতেই হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী