ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মন্দা বাজারে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিতে মুনাফা তোলার হিড়িক!
ডুয়া নিউজ: আজ সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২২ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২০ পয়েন্ট কমেছে। মোট ৩৯১টি কোম্পানির শেয়ারে লেনদেন হলেও এর মধ্যে ২০০টির দর কমেছে। আজ ডিএসইতে দরপতনের শীর্ষে ছিল বেশ কয়েকটি নামকরা কোম্পানি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত দুই কার্যদিবসে বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল এবং সূচকে উত্থান দেখা গিয়েছিল। ওই সময়ে বিনিয়োগকারীরা সেরা বা ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আগ্রহী ছিলেন, যার ফলে এসব শেয়ারের দর বাড়ে। তবে আজ সপ্তাহের শেষ দিনে অনেক বিনিয়োগকারী সেসব সেরা কোম্পানিগুলো থেকে মুনাফা তুলে নিতে শুরু করেন। এর ফলে আজ দরপতনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এস্কোয়ার নিট কম্পোজিট, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড এবং প্রগতী ইন্স্যুরেন্স।
জানা গেছে, আজ সবচেয়ে বেশি দর কমেছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এদিন ফান্ডটির দর ২০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমে দাঁড়ায় ৩ টাকা ৬০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে এস্কোয়ার নিট কম্পোজিটের। কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ২০ পয়সা বা ৫.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের— ১ টাকা ৫০ পয়সা বা ৪.৬৯ শতাংশ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়।
অন প্রতিষ্ঠানগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ১ টাকা ৬০ পয়সা বা ৩.৪০ শতাংশ, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ২০ পয়সা ৩.৩৯ শতাংশ এবং প্রগতী ইন্স্যুরেন্সের ১ টাকা ৫০ পয়সা বা ৩.১৯ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)