ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তিন অধ্যাদেশের খসড়ায় অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ
ডুয়া ডেস্ক: উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে তিনটি নতুন অধ্যাদেশের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে খসড়াগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে—১> জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫,২> সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং৩> মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, মন্ত্রিপরিষদ বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নযোগ্যতা, সম্ভাব্য সময়সীমা ও প্রভাব বিশ্লেষণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সুচিন্তিত মতামত উপদেষ্টা পরিষদের সামনে উপস্থাপন করবে। এ ক্ষেত্রে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
এছাড়াও বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন পেয়েছে সভায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী