ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
খাগড়াছড়িতে পাঁচ সদস্যকে বিএসএফের পুশ ইন
ডুয়া ডেস্ক: খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে তারা ফেনীরকুল চর এলাকার সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেন। এরপর বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
স্থানীয়রা জানান, সীমান্ত অতিক্রম করে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন এলাকাবাসী। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং কুড়িগ্রামের চর সুপার গ্রামের বাসিন্দা। গত ১০ বছর ধরে তারা ভারতের গুজরাটে বসবাস করছিলেন।
পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।
খাগড়াছড়ি জেলা পুলিশের সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশ-ইন হওয়া পাঁচজনই একই পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে তারা বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী