ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বৈষম্যবিরোধীর ৩০ নেতাকর্মীর পদত্যাগ
ডুয়া ডেস্ক: কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন।
বুধবার (২১ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।
নতুন নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা।
উক্ত কর্মীসভায় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব ও আব্দুর রহিম রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী।
নতুন সদস্যদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
ছাত্রদলে যোগদানের কারণ ব্যাখ্যা করে মাশরাফী মর্তুজা বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল। আজ আমি আমার অনুসারীদের নিয়ে সেই সংগঠন থেকে পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিয়েছি।”
নেতারা আশা প্রকাশ করেন নতুন এই নেতাকর্মীদের যুক্ত হওয়ায় কিশোরগঞ্জ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত