ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যমুনার সামনে রাত কাটাবেন ইশরাক
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন তার কর্মী-সমর্থকরা।
বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র প্রবেশমুখে অবস্থান নেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার (২২ মে) উচ্চ আদালতের রায়ের আগ পর্যন্ত তারা অবস্থান চালিয়ে যাবেন। রায় তাদের বিপক্ষে গেলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে ইশরাক হোসেন গণমাধ্যমকে জানান, আমি কাকরাইলে অবস্থান করা নগরবাসীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাদের এই আন্দোলন চালিয়ে নিতে উৎসাহ দেবো। তাদের সঙ্গে সারারাত যমুনার সামনে অবস্থান করবো।
উল্লেখ্য, গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে লাগাতার বিক্ষোভ করে আসছেন। এই আন্দোলনের সমন্বয় করছেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বিকেলে সাংবাদিকদের বলেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে, প্রয়োজনে ঢাকা অচল করে দেওয়া হবে।
বুধবার সকাল থেকেই হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলনে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা কাকরাইল মসজিদ সংলগ্ন যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এতে ওই এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিকেল ৬টা পর্যন্ত কাকরাইল এলাকায় তাদের অবস্থান অব্যাহত ছিল।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে তা আরও বিস্তৃত করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী