ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সেরাদের ভিড়ে শেয়ারবাজারে দৌরাত্ম্য বাড়ছে দুর্বলদেরও
ডুয়া নিউজ: আজ বুধবার (২১ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা।
এদিন ডিএসইতে লেনদেন করা ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৭টির দর বেড়েছে। লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টি ‘এ’ ক্যাটাগরির, ৩টি ‘বি’ ক্যাটাগরির এবং ২টি ‘জেড’ ক্যাটাগরির প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ, ভালো মানের প্রতিষ্ঠানের পাশাপাশি দুর্বল প্রতিষ্ঠানগুলোরও দৌরাত্ম্য বাড়ছে।
দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ‘এ’ ক্যাটাগরির রয়েছে—ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেসকো, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো—লিগ্যাসি ফুটওয়্যার, সোনারগাঁও টেক্সটাইল এবং ইনফরমেশন সার্ভিসেস। আর ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে—ন্যাশনাল টি ও গ্লোবাল হেভিকেমিক্যাল।
আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ন্যাশনাল টি কোম্পানির। এদিন কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৩০ পয়সায়। ডিএসইতে শেয়ারটি বিক্রেতা সংকটে হল্টেড হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের। এদিন কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫০ টাকা ২০ পয়সায়। এটিও বিক্রেতা সংকটে হল্টেড হয়।
তৃতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৮০ পয়সায়। এই দুই ফান্ডের ইউনিটও বিক্রেতার অভাবে হল্টেড হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ২ টাকা ৮০ পয়সা বা ৮.০৫ শতাংশ, গ্লোবাল হেভিকেমিক্যালের ১ টাকা ৩০ পয়সা বা ৭.০৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ২ টাকা ৭০ পয়সা বা ৬.৬২ শতাংশ, ডেসকোর ১ টাকা ৪০ পয়সা বা ৬.৫৭ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৫.৮৫ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)