ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ইসি পুনর্গঠন ও দ্রুত ভোটের দাবিতে রাজপথে এনসিপি
ডুয়া ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন এবং দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিতে আগামী বুধবার (২১ মে) রাজধানীর নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি ।
মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে ২০২২ সালে প্রণীত 'প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন'-এর ভিত্তিতে, যা তৎকালীন আ’লীগ সরকারের ফ্যাসিবাদী চরিত্র বহন করে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আগেই নতুন নির্বাচন কমিশন গঠিত হওয়ায় সেটি সংস্কারের মূল উদ্দেশ্যকে ব্যাহত করেছে। এমনকি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের নির্বাচন অযোগ্য ঘোষণার সুপারিশকেও বাতিল করেছে বর্তমান ইসি, যা তাদের প্রতি আস্থাহীনতা তৈরি করেছে।
আখতার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ও সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ‘ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং’ মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অবৈধ নির্বাচনের জের ধরে অনেকেই আদালতের দ্বারস্থ হয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি করছেন।
এই সংকট থেকে উত্তরণে তিনি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।
এ সময় তিনি ঘোষণা দেন, এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে বুধবার (২১ মে) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু