ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম
ডুয়া ডেস্ক: সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে উল্লেখযোগ্য হারে বেড়েছে সোনার দাম। করনীতি নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান অনিশ্চয়তা এবং ডলারের মান কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এরই প্রভাবে বাংলাদেশেও বেড়েছে স্বর্ণের মূল্য।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২১ মে) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৩০৫.৩৯ মার্কিন ডলার যা ১২ মে-র পর সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের কর বিল নিয়ে আলোচনা এবং বিগত এক সপ্তাহ ধরে ডলারের অব্যাহত পতন এর মূল কারণ। গত ২৪ ঘণ্টায় সাধারণ ডলার সূচক ১ পয়েন্টেরও বেশি কমেছে। এতে সোনায় বিনিয়োগকে নিরাপদ মনে করছেন অনেকেই।
বিশ্ববাজারের এ ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৭ মে (শনিবার) দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ১,৩৬৪ টাকা বাড়িয়েছে। পরদিন ১৮ মে (রবিবার) থেকে নতুন দাম কার্যকর হয়।
বাজুস ঘোষিত নতুন দামে বিভিন্ন মানের সোনার দাম নির্ধারণ করা হয়েছে এভাবে:
২২ ক্যারেট প্রতি ভরি: ১,৬৭,০৯৮ টাকা
২১ ক্যারেট প্রতি ভরি: ১,৫৯,৫০৫ টাকা
১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৩৬,৭১৪ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১,১২,৯৭৮ টাকা
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা থাকলে সোনার চাহিদা এবং দাম আরও বাড়তে পারে। তবে স্থিতিশীল নীতিনির্ধারণ ও মুদ্রাবাজারের ভারসাম্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫