ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রিজার্ভ আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে : গভর্নর
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। সেই সঙ্গে আগামীতে এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রাও রয়েছে বলে জানান তিনি।
বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ খাত ২৬ শতাংশ সুদের হারে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। কারণ এখন গ্রাহকরা এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এর চেয়ে কম সুদে ঋণ পাচ্ছেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে বেশি সুদের এই ঋণব্যবস্থা প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বাজার থেকে হারিয়ে যাবে।
রিজার্ভ বিষয়ে তিনি জানান, আগামী মাসে রিজার্ভ ২৭ থেকে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আর সেটিকে ৪০ বিলিয়ন ডলারে উন্নীত করতে কিছুটা সময় লাগবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ মে পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। তবে আইএমএফ-এর বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী হিসাব করলে বর্তমানে রিজার্ভ রয়েছে ২০ দশমিক ৭০ বিলিয়ন ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ