ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল প্রকাশ
ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে নির্ধারিত প্রক্রিয়ায় ফলাফল দেখতে পারছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর নিশ্চিত করেছে, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ। সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১ হাজার ৯১৮টি কলেজের মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএ বিভাগে ৬৬ হাজার ৮৩৫ জন অংশ নিয়ে পাস করেছে ৬০ হাজার ৫৪৯ জন, পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ। বিএসএস বিভাগে অংশ নেয় ৬৮ হাজার ৯৬৫ জন, এর মধ্যে ৬২ হাজার ৬৫৩ জন পাস করেছে, পাসের হার ৯০ দশমিক ৮৪ শতাংশ। বিকম বা বিবিএস বিভাগে অংশ নেয় ২৫ হাজার ৬২৮ জন, পাস করে ২১ হাজার ৪৬৮ জন, এ বিভাগে পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ। বিএসসি বিভাগে অংশ নেয় ৬ হাজার ১৫৩ জন, পাস করে ৪ হাজার ১৪৫ জন, যেখানে পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ।
অন্যদিকে, বি. মিউজিক ও বি. স্পোর্টস বিভাগে যথাক্রমে ১৫ ও ৭ জন পরীক্ষার্থী অংশ নেন এবং সবাই উত্তীর্ণ হন, ফলে এ দুই বিভাগেই পাসের হার শতভাগ। সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১ জন এবং তারাও সবাই উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া, মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫৯ জন পরীক্ষার্থী, এর মধ্যে পাস করেছে ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।
ফলাফল জানতে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত