ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বরিশালে বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ
ডুয়া নিউজ: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১৯ মে) সকালে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা টিউবওয়েল থেকে পানি নিতে গিয়ে তীব্র দুর্গন্ধ ও পানির অস্বাভাবিক সাদা রঙ দেখে হতবাক হন। পাশে পাওয়া যায় একটি বিষের বোতল।
ঘটনার পরপরই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং বিকেলে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও জমা দেওয়া হয়েছে।
বিষয়টি জানাজানির পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে।
স্থানীয়দের মতে, এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেনি। পূর্ববিরোধ বা শত্রুতার জেরে কেউ এমন কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। স্কুল কর্তৃপক্ষ মামলা করলে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এদিকে উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এসএম আবুল কালাম আজাদ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেন, টিউবওয়েলে বিষ প্রয়োগ করা হয়েছে। দ্রুত সেটি ওয়াশ করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি প্রশাসন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?