ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
কেরোসিনের নতুন দাম নির্ধারণ
ডুয়া ডেস্ক: পেট্রোলে ভেজাল মিশ্রণ ঠেকাতে কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার। এ লক্ষ্যে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সংশোধিত নির্দেশিকায় কেরোসিনের মূল্য নির্ধারণের জন্য নতুন একটি পদ্ধতি যুক্ত করা হয়েছে।
সোমবার (১৯ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংশোধিত নির্দেশিকা প্রকাশ করে।
এতে বলা হয়, ‘বর্তমানে শতভাগ বিদ্যুতায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বল্পমূল্যের চার্জার লাইটের সহজলভ্যতা ও এলপি গ্যাসের ব্যবহার বৃদ্ধির কারণে দেশব্যাপী কেরোসিনের ব্যবহার ও বিক্রয় হ্রাস পেয়েছে। বর্তমানে কেরোসিনের সঙ্গে পেট্রল ও অকটেনের খুচরা বিক্রয় মূল্যের পার্থক্য লিটারপ্রতি যথাক্রমে ১৩ এবং ২১ টাকা। এ কারণে এ দুই জ্বালানির সঙ্গে কেরোসিনের অপমিশ্রণের সুযোগ রয়েছে।’
ভেজাল প্রতিরোধে এখন থেকে কেরোসিনের মূল্য পেট্রলের চেয়ে লিটারপ্রতি ৪ টাকা কমে নির্ধারিত হবে। এ ক্ষেত্রে কেরোসিনের ডিলার ও এজেন্টদের জন্য প্রযোজ্য কমিশন মূল্য কাঠামোয় অন্তর্ভুক্ত থাকবে।
এর আগে পুরোনো নির্দেশিকায় বলা হয়েছিল, ভেজাল রোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখতে হবে।
নির্দেশিকা অনুযায়ী, ‘আন্তর্জাতিক বাজার অনুযায়ী প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।’
সর্বশেষ ১ মে থেকে কার্যকর হওয়া দামের ভিত্তিতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। পাশাপাশি, অকটেন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ১২৫ টাকা এবং পেট্রল ১২১ টাকায়।
নতুন হিসাব অনুযায়ী কেরোসিনের বাজার মূল্য দাঁড়াবে ১১৭ টাকা প্রতি লিটার, যা আগের চেয়ে ১৩ টাকা বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত