ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইশরাককে নিয়ে হাইকোর্টের রায় বুধবার
ডুয়া ডেস্ক: হাইকোর্ট বুধবার (২১ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিতের জন্য রিট আবেদনের ওপর আদেশ দেবেন।
মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ দিন ধার্য করা হয়। শুনানি দুপুর ১টা থেকে শুরু হয়ে বিকেল সোয়া ৫টা পর্যন্ত চলে।
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।
আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ভুল তুলে ধরে রুল জারির আবেদন করেন। তবে আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করার অধিকার শুধুমাত্র মামলার বিবাদী পক্ষের, যেমন ফজলে নূর তাপসের আছে। অন্য কেউ রিট করে আসতে পারবেন না, তাই রিটটি খারিজযোগ্য।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। কিন্তু নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতা ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ ফল বাতিলের মামলা করেন।
গত বছর আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।
২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।
এদিকে গেজেট প্রকাশের দিনই রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি ওই রায় ও গেজেটের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়ে গেজেট প্রকাশ ও ইশরাকের শপথ নেওয়া থেকে বিরত থাকার দাবি করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত