ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
ওএমএসের চালসহ আ.লীগ নেতা আটক
ডুয়া ডেস্ক: গাইবান্ধার সাঘাটা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৭ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন আফজাল হোসেন (৫৫) নামের এক ডিলার।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেন।
আটক আফজাল হোসেন বোনারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং খাদ্যবান্ধব কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত ডিলার বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফজাল হোসেন সরকারি গুদাম থেকে ১৭ বস্তা (প্রায় ১ হাজার কেজি) চাল উত্তোলন করে কলেজ মোড় এলাকায় নিয়ে আসেন। পরে তিনি চালের বস্তাগুলো পরিবর্তন করে সেগুলো খোলা বাজারে বিক্রির চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালসহ আফজাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম বলেন, স্থানীয়দের সহায়তায় কালোবাজারে বিক্রির জন্য প্রস্তুত ১৭ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়েছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?