ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
পরিকল্পনা উপদেষ্টা
‘একটি নতুন যায়গায় যাবে বাংলাদেশ’
ডুয়া ডেস্ক: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না, একটি নতুন জায়গায় যাবে’।
আজ মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর সার্কিট হাউজে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত ‘পোভার্টি ম্যাপ অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সব কিছু যেভাবে সাজানো হচ্ছে। তার মধ্যে অনেক ব্যত্যয় ঘটছে। তবে মানুষের মধ্যে এখন যেই প্রেরণা জেগেছে, মানুষ এখন আর অন্যায় সহ্য করে না। নির্বাচিত হয়ে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা এটি উপলব্ধি করবে।”
পরিকল্পা উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য, যত দ্রুত সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা। বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না, বাংলাদেশ একটি নতুন জায়গায় যাবে।”
সেমিনারে বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ, শিক্ষা, কৃষি, ও মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বেলা সাড়ে ১১টায় বরিশাল অঞ্চলে প্রশাসনিক দায়িত্বে থাকা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে