ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশ-নরওয়ে যৌথ গবেষণার পরিকল্পনা
ডুয়া ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টাইন রেনাটে হাহেইমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নরওয়ের দূতাবাসের সিনিয়র উপদেষ্টা গানহিল্ড এরিকসেন, ক্রিস্টিন লুন্ডেন ও রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রাডসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য শক্তির প্রসার, বন সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন-সহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষী নবায়নযোগ্য শক্তিনীতির প্রশংসা করেন নরওয়েজিয়ান প্রতিনিধিরা।
রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু তহবিলের ন্যায্য বণ্টন এবং লবণাক্ততা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সুপেয় পানি সরবরাহ ও অভিযোজন প্রকল্পে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। বন ও নদী সংরক্ষণে প্রতিশ্রুতিশীল বাংলাদেশ ভূমি পুনরুদ্ধার ও বনায়নের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য ক্ষুদ্র কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের অগ্রগতি ইতিবাচক ধারায় এগোচ্ছে। তবে জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তাহীনতা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা ও পরিবেশ দূষণকে বড় উদ্বেগের জায়গা হিসেবে তুলে ধরেন রিজওয়ানা হাসান। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কার ছাড়া এই শিল্পকে ‘সবুজ’ হিসেবে উপস্থাপন করা যাবে না।
এ বিষয়ে নরওয়ের পক্ষ থেকে যৌথ গবেষণা ও নীতিগত সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। রিজওয়ানা হাসান রাজনৈতিক স্থিতিশীলতা ও দুর্নীতি হ্রাসের মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা। নদী ও বন রক্ষায় আমরা আপসহীন।"
স্টাইন রেনাটে হাহেইম জানান, জলবায়ু অভিযোজন ও নবায়নযোগ্য শক্তির উন্নয়নে নরওয়ে বাংলাদেশের পাশে থাকবে এবং টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?