ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
স্ত্রীসহ পাসপোর্টের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
ডুয়া ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী মিসেস শায়লা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মঙ্গলবার (২০ মে) মামলার বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে মো. সাইদুল ইসলাম সিলেট পাসপোর্ট অফিসে পরিচালক পদে কর্মরত। এর আগে তিনি ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, সাইদুল ইসলামের নামে ১ কোটি ১৯ লাখ ৪ হাজার ২৪০ টাকা এবং তার স্ত্রী শায়লা আক্তারের নামে ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাওয়া গেছে। মোট ২ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ১৩৬ টাকার অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে।
দুদক অভিযোগ করেছে, এই দম্পতি পরস্পর যোগসাজশে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং সেই অর্থ ভোগ, দখল, হস্তান্তর ও রূপান্তর করেছেন। এজন্য তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী