ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার পুনরুজ্জীবনে আসন্ন বাজেটে প্রণোদনার সম্ভাবনা
ডুয়া নিউজ: বাংলাদেশের শেয়ারবাজার বর্তমানে স্মরণকালের গভীরতম মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আস্থাহীনতা এবং মূলধন ক্ষয় ঘটিয়েছে। গত তিন বছরে এই বাজার ভয়াবহ দরপতন এবং গভীর মন্দা প্রত্যক্ষ করেছে, যার ফলে বাজার সূচকে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। এই দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি করেছে এবং বাজারকে ‘আস্থাহীনতার ঘূর্ণিপাকে অচল’ করে তুলেছে।
এমন পরিস্থিতিতে শেয়ারবাজারকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সুনির্দিষ্ট কর ছাড় এবং প্রণোদনা নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা। বর্তমানে বাৎসরিক সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত; আগামী বাজেটে এই সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।
সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বাজেট সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাজেটের সম্ভাব্য শুল্ক-করের কাঠামো ও বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, শেয়ারবাজারে নতুন নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করতে প্রক্রিয়া সহজ করার পাশাপাশি মুলধন কর ছাড়, বিও হিসাব ফি মওকুপ এবং লেনদেনের ওপর কর হ্রাস করার বিষয়ে চিন্তা-ভাবনা করছে এনবিআর। শেয়ারবাজারের বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, নতুন মূলধন আকর্ষণ এবং বাজারের তারল্য বাড়ানোর বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, বিনিয়োগবান্ধব ও করবান্ধব বাজেট ছাড়া বর্তমান পরিস্থিতি থেকে বাজারকে বের করে আনা কঠিন হবে। তাই বাজারের জন্য বাস্তবমুখী ও সময়োপযোগী প্রণোদনা নিশ্চিত করা হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে এবং শেয়ারবাজার ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যেতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)