ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
উত্থান-পতনের চালিকাশক্তি একই শ্রেণির কোম্পানি
ডুয়া নিউজ: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয় ৩৯৭টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১২৫টির দর বেড়েছে, ২০২টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির দর। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে যায়। এমন পরিস্থিতিতেও বাজারের উত্থান ও পতনের শীর্ষে ছিল একই শ্রেণির—‘এ’ ক্যাটাগরির ৯টি প্রতিষ্ঠান।
এই ৯ প্রতিষ্ঠানগুলো হলো—এস্কোয়ার নিট কম্পোজিট, ইউসিবি, ডেসকো, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাকাফুল ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে এস্কোয়ার নিট কম্পোজিট, ইউসিবি এবং ডেসকো দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল। অন্যদিকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তাকাফুল ইন্স্যুরেন্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স দর কমার তালিকায় শীর্ষস্থান দখল করে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সবচেয়ে বেশি দর বেড়েছে এস্কোয়ার নিট কম্পোজিট-এর। কোম্পানিটির দর ২ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়। দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ে এবং হল্টেড হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইউসিবি-র, যার শেয়ারদর ৬০ পয়সা বা ৫.৬১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ডেসকো-র, যার শেয়ার ১ টাকা বা ৪.৭৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ২২ টাকায়।
অন্যদিকে, দরপতনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড-এর। ফান্ডটির ইউনিটদর ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ কমে দাঁড়ায় ৩ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে সিএপিএমবিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড-এর, যার ইউনিটদর ৭০ পয়সা বা ৭.৩৭ শতাংশ কমে দাঁড়ায় ৮ টাকা ৮০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড-এর, যার ইউনিটদর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৫০ পয়সায়।
এছাড়া, দর কমার ক্ষেত্রে ‘এ’ ক্যাটগারির অন্য তিন প্রতিষ্ঠানের মধ্যে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা ৫.২৬ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ১ টাকা ৭০ পয়সা ৫.১৫ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ টাকা ৩০ পয়সা বা ৪.৫০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)