ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠালে দিতে হবে ৫ শতাংশ কর
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে রেমিট্যান্স পাঠাতে হলে ৫ শতাংশ কর গুনতে হতে পারে— এমন একটি বিল দেশটির কংগ্রেসে পেশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ‘বিগ বিউটিফুল বিল’ নামের প্রস্তাবিত আইনটি গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বাজেট বিষয়ক কমিটিতে পাঠানো হয়। রোববার অনুষ্ঠিত ভোটে অল্প ব্যবধানে—১৬-১৭ ভোটে—বিলটি কমিটিতে পাস হয়েছে।
এখন বিলটি প্রতিনিধি পরিষদে সাধারণ ভোটে তোলা হবে। সেখান ও সিনেটে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে। তখন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী অভিবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানো আরও ব্যয়বহুল হয়ে উঠবে।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন সব অভিবাসীদের অর্থ পাঠানোর ক্ষেত্রে ৫ শতাংশ কর প্রযোজ্য হবে। এইচ-১বি ভিসাধারী কিংবা গ্রিনকার্ডধারীরাও এর আওতায় পড়বেন।
১,১১৬ পৃষ্ঠার বিশাল এ বিলে রেমিট্যান্সের পরিমাণে ছাড় বা করমুক্ত সীমার উল্লেখ নেই। অর্থাৎ যে পরিমাণ অর্থই হোক না কেন, ৫ শতাংশ হারে কর দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য এই কর প্রযোজ্য হবে না।
এ বিল ঘিরে ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও মতবিরোধ দেখা গেছে। বাজেট কমিটির ভোটে পাঁচজন রিপাবলিকান প্রতিনিধি বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। রাজনীতি বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদ ও সিনেটেও এরকম বিভাজন দেখা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)