ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আরেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
ডুয়া ডেস্ক: ক্লাসরুম সংকট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চার দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১৯ মে) সকাল ৯টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনও অবস্থান কর্মসূচি শুরু করেন।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—১. চলতি নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত সংশোধন করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একাধিক প্রফেসর নিয়োগসহ শিক্ষক-ছাত্র অনুপাত ১:১৫ অনুযায়ী মোট শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।২. ক্লাস ও ল্যাবের সংকট মোকাবেলায় অন্তত চারটি ক্লাসরুম এবং কমপক্ষে সাতটি ল্যাব (কম্পিউটার, ড্রয়িং, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্টাল ও ওয়াটার রিসোর্সেস) বরাদ্দ দিতে হবে।৩. প্রতিটি ল্যাবরেটরির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং দক্ষ একজন করে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ নিশ্চিত করতে হবে।৪. আমাদের প্রকৌশলী পরিচয় সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রকৌশল প্রতিষ্ঠান (আইইবি)-এর স্বীকৃতি অবিলম্বে নিশ্চিত করতে হবে।
এক শিক্ষার্থী বলেন, “আমরা দুইদিন যাবৎ অবস্থান কর্মসূচি পালন করার পরও প্রশাসনের কোনো টনক নড়েনি। আমরা কি আমাদের মৌলিক অধিকারগুলো চেয়ে খুব অপরাধ করে ফেলেছি?”
অপর এক শিক্ষার্থী বলেন, “একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলোর কেন কোন অগ্রগতি নেই? হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ১১ বছরের পুরোনো একটি ডিপার্টমেন্ট। কিন্তু শুরুতে এ ডিপার্টমেন্টের যেই ল্যাব ইকুইপমেন্ট ছিল দিন দিন তার আরো অবনতি ঘটছে। এই ডিপার্টমেন্টে স্টুডেন্ট সংখ্যার বিপরীতে শিক্ষক সংখ্যা একেবারেই কম। বারবার প্রশাসনকে শিক্ষক নিয়োগের দাবি জানানো হলেও তারা কোন ভ্রূক্ষেপ করছেন না। আমরা চাই প্রশাসন, এই ডিপার্টমেন্টের দাবিগুলো দ্রুত মেনে নিয়ে ডিপার্টমেন্টের উন্নতি সাধন করুক।”
এ সময় শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী