ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
এনবিআরের কর্মসূচি প্রত্যাহার
ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা পাঁচ দিন ধরে চলা কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। পাঁচ দিনের কর্মসূচি শেষে আজ সোমবার (১৯ মে) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন তারা।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতির কারণে রাজস্ব আদায়ের কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির ফলে শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে পণ্য খালাসেও। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না হওয়ায় ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ।
আমদানিকারকরা বলছেন, ‘জরুরি খাদ্যপণ্য সময়মতো খালাস না হওয়ায়, বাজারে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এছাড়া রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আয় কমারও শঙ্কা করা হচ্ছে।’
গত ১২ মে মধ্যরাতে অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুন করে 'রাজস্ব নীতি' ও 'রাজস্ব ব্যবস্থাপনা' নামে দুটি পৃথক বিভাগ গঠন করে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তারা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।
পরদিন রাজস্ব কর্মকর্তারা এনবিআরের আওতাধীন সব দপ্তরে কলম বিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন। তবে, আন্তর্জাতিক যাত্রীসেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়।
আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকটের যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে