ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
পাচার হওয়া অর্থ ফেরাতে এমএলএ প্রক্রিয়ায় এগোচ্ছে বাংলাদেশ: গভর্নর
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স (এমএলএ) প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, বিদেশি আদালতে অর্থ ফেরতের ক্ষেত্রে রায়ের ওপর তথ্যের গুণগত মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রশ্ন করা হলে গভর্নর বলেন, “পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আমাদের দেশীয় কোনো অভিজ্ঞতা নেই, তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের জানা আছে। সাধারণত এই ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে চার থেকে পাঁচ বছর সময় লাগে। তবে তাৎক্ষণিক কিছু ব্যবস্থা যেমন বিদেশে সম্পদ ফ্রিজ করানো—তা এক বছরের মধ্যেই সম্ভব।”
তিনি আরও বলেন, “প্রথমে দেশে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর বিদেশে অনুরোধ পাঠাতে হবে, যেটা এমএলএ প্রক্রিয়ার আওতায় পড়ে। আমরা ইতোমধ্যে সেই অনুরোধ পাঠানো শুরু করেছি।”
ড. মনসুর বলেন, “তথ্য সংগ্রহ এবং তার মান বিদেশি আদালতের রায়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এজন্য আমাদের সঠিক তথ্য সংগ্রহ করে, তা বিদেশি কর্তৃপক্ষকে দিতে হবে এবং সেখানে লিগ্যাল প্রক্রিয়া শুরু করতে হবে।”
বাংলাদেশ ব্যাংকের দুর্নীতি তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “যদি বাংলাদেশ ব্যাংকে দুর্নীতির কোনো অভিযোগ থাকে, তবে সেটি তদন্তের দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক)। দুদক যদি প্রমাণ পায়, তবে তারা চার্জশিট দাখিল করবে। এখানে তাদের কাজে কেউ বাধা দিচ্ছে না। আমি এ বিষয়ে মন্তব্য করাকে অনুচিত মনে করি।”
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত