ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কক্সবাজার থেকে পায়ে হেটে এভারেস্ট চূড়ায় বাংলাদেশি
ডুয়া ডেস্ক: সপ্তম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রেখেছেন ইকরামুল হাসান শাকিল। কক্সবাজার থেকে হেঁটে ৮৪ দিনের দীর্ঘ অভিযাত্রার পর সোমবার (১৯ মে) তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের শীর্ষে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
আজ দুপুরের দিকে ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে ইকরামুল হাসান শাকিলের অভিযান সমন্বয়কেরা জানিয়েছেন, “এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে। ক্যাম্প ৪–এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেয়া যাচ্ছে না।”
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার পথে যাত্রা শুরু করেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে শুরু করা এই অভিযানকে তিনি নাম দিয়েছেন ‘সি টু সামিট’—অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গে।
চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও মুন্সিগঞ্জ হয়ে ১২ দিনে রাজধানী ঢাকায় পৌঁছান ইকরামুল হাসান শাকিল। কিছুদিন বিরতির পর আবার যাত্রা শুরু করেন এবং গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অতিক্রম করে ২৮ মার্চ পঞ্চগড়ে পৌঁছান। পরদিন তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এবং সেখানকার জলপাইগুড়ি ও দার্জিলিং পেরিয়ে ৩১ মার্চ পৌঁছান নেপালে। এভাবে তিনি ১ হাজার ৪০০ কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে শেষ পর্যন্ত গত ২৯ এপ্রিল এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছান।
এরপর থেকেই ইভারেস্ট বেজক্যাম্পেই অবস্থান করছিলেন ইকরামুল হাসান শাকিল। অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ৬ মে রোটেশনে বের হন এবং ধাপে ধাপে ক্যাম্প–৩ পর্যন্ত পৌঁছে ১০ মে আবার বেজক্যাম্পে ফিরে আসেন। এই রোটেশন ছিল চূড়ান্ত অভিযানের পূর্বপ্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এরপর মূল অভিযানের অংশ হিসেবে ১৬ মে বেজক্যাম্প থেকে রওনা হয়ে তিনি ক্যাম্প–২-এ পৌঁছান।
১৭ মে পৌঁছান ক্যাম্প–৩-এ এবং ১৮ মে ক্যাম্প–৪-এ পৌঁছে আজ সেখান থেকেই সামিট পুশ শুরু করেন, অর্থাৎ শেষ ক্যাম্প থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে চূড়ান্ত আরোহন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত