ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের
ডুয়া ডেস্ক: কক্সবাজার থেকে হেঁটে শুরু করে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন ইকরামুল হাসান শাকিল। সোমবার (১৯ মে) দুপুরে তিনি সফলভাবে এভারেস্ট জয় করে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন শৃঙ্গে। এভারেস্টজয়ী হিসেবে তিনিই বাংলাদেশের সপ্তম নাগরিক।
শাকিলের অভিযান দলের সমন্বয়কারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, "এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছেন এবং সুস্থ আছেন। তিনি ইতোমধ্যে ক্যাম্প-৪-এ নেমে এসেছেন। নেটওয়ার্কের সমস্যার কারণে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হয়নি।"
ইকরামুল হাসান শাকিল তার এই ব্যতিক্রমী অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’ (সমুদ্র থেকে শৃঙ্গ)। তিনি গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরু করেন। এরপর চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় পৌঁছান। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার শুরু করেন হাঁটা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে ২৮ মার্চ পৌঁছান পঞ্চগড়ে। সেখান থেকে ভারত হয়ে নেপালে প্রবেশ করেন ৩১ মার্চ। এই পথে তিনি ১,৪০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেন পায়ে হেঁটে।
২৯ এপ্রিল তিনি পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে এবং সেখান থেকেই শুরু হয় তার চূড়ার জন্য প্রস্তুতি। ৬ মে রোটেশন মিশনে বের হয়ে তিনি ধাপে ধাপে ক্যাম্প-৩ পর্যন্ত গিয়ে ১০ মে ফিরে আসেন বেজক্যাম্পে। মূল অভিযানে ১৬ মে তিনি ক্যাম্প-২-এ, ১৭ মে ক্যাম্প-৩ এবং ১৮ মে পৌঁছান ক্যাম্প-৪-এ। সেখান থেকেই শুরু হয় তার চূড়ায় ওঠার চূড়ান্ত প্রচেষ্টা – সামিট পুশ।
অবশেষে ১৯ মে দুপুরে সফলভাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছান তিনি – একজন সত্যিকারের ‘সি টু সামিট’ জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী