ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বিষয়ে যা জানালেন ইসি মাছউদ
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে নির্বাচন কমিশনে। এই স্থগিতাদেশ প্রত্যাহার বা বাতিল না হলে দলটি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
সোমবার সকাল ১১টায় রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ–২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।
ইসি মাছউদ বলেন, "সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। যতক্ষণ না নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার হয় ততক্ষণ পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নির্বাচনে তাদের অংশ নেওয়ার কোনো সুযোগ আপাতত নেই।"
আওয়ামী লীগকে ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না—এই প্রশ্নে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাওয়া হলে ইসি মাছউদ বলেন, "এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।"
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আরও উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত