ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাকিস্তানে রেড এলার্ট!
ডুয়া ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় রেড এলার্ট জারি করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। রোববার (১৮ মে) জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, পাঞ্জাবের প্রধান শহর ও সমতল এলাকাগুলোতে তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিতে পারে।
পিডিএমএ’র মুখপাত্র জানান, এমন চরম আবহাওয়ার মধ্যে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও খোলা জায়গা এড়িয়ে চলতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, গিলগিট-বালতিস্তান, উচ্চ খাইবার পাখতুনখোয়া, কাশ্মীরসহ আশপাশের পাহাড়ি এলাকায় সন্ধ্যা ও রাতে দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
তারা আরও জানিয়েছে, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, সিন্ধু এবং বেলুচিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়বে। তবে কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টিপাত হতে পারে।
এ অবস্থায় দেশটির স্বাস্থ্য বিভাগ জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। বিশেষভাবে শিশু, বয়স্ক এবং অসুস্থদের তাপদাহের সময় বাড়ির বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ